২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের কারামুক্তি দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ছাত্রদলের

তারেক রহমানের ষষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 04:31 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

আগামী ৩ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ষষ্ঠ কারামুক্তি দিবস।

২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার খালেদা জিয়ার এই ছেলে ২০০৮ সালের ওই দিন উচ্চ আদালত জামিন পাওয়ার পর মুক্তি পান।

মুক্তির পরপরই তারেক চিকিৎসার জন্য লন্ডন যান। স্ত্রী-সন্তানসহ তিনি এখনো সেখানেই রয়েছেন।

ছাত্রদলের কর্মসূচি হচ্ছে-  ২ সেপ্টেম্বর ঢাকায়, ৩ সেপ্টেম্বর সারাদেশের সব জেলা-মহানগর-বিশ্ববিদ্যালয়, ৪ সেপ্টেম্বর থানা-পৌরসভা-কলেজে শোভাযাত্রা।

বুধবার দলের দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।

সংগঠনের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব এক যৌথ বিবৃতিতে ওই কর্মসূচি পালনের জন্য সব ইউনিটের প্রতি আহবান জানিয়েছেন।