২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে সপ্তাহব্যাপী রাখীবন্ধন উৎসব

প্রতি বছরের মতো এবারো জয়পুরহাটে রাখীবন্ধন উৎসব উদযাপন করেছে মাড়োয়ারী সম্প্রদায়।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 10:18 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

২১ অগাস্ট থেকে শুরু করে সপ্তাহব্যাপী এই উৎসব মঙ্গলবার শেষ হয়।

বোনকে বিপদ-আপদে রক্ষা করবে ভাই, আর স্রষ্টার কাছে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করবে বোন- রাখীবন্ধন উৎসবের ধারণাই এমন।

শত শত বছর ধরে রাখীবন্ধন উৎসব পালনের কথা জানালেন সম্প্রদায়ের অনেকেই।

শহরের থানা রোড এলাকার জয়ন্তী বাজলা, সোনিকা দেবী আগরওয়ালাসহ অনেকে জানান, ভাইয়ের হাতে বোনরা রাখী পরালে ভাইয়েরাও বোনকে নগদ অর্থ, শাড়ী, গহনাসহ সাধ্য অনুযায়ী উপহার দিয়ে থাকে। এ যেন ভাই-বোনের পবিত্র সম্পর্ককে আরো গভীর করে তোলে।

এছাড়াও থাকে ভাইয়ের কপালে বোনের সিঁদুর-তিলক পড়ানো, আরতী পূজা, রাধা-গোবিন্দের ঝুলন পূজা, অতিথি আপ্যায়নসহ নানা আনুষ্ঠানিকতা।