২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অবরোধ প্রত্যাহার

প্রশাসনের আশ্বাস পেয়ে কয়েকঘণ্টার মধ্যে খুলনায় সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 04:03 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

মহাসড়কে স্যালো ইঞ্জিন চালিত যান চলাচল বন্ধের দাবিতে সোমবার সকাল থেকে সড়ক অবরোধ শুরু করে খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতি ও খুলনা মটর শ্রমিক ইউনিয়ন।

খুলনার পুলিশ সুপার গোলাম রউফ খানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা ২টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে নছিমন, করিমন, মাহেন্দ্র ও ভটভটিসহ স্যালো ইঞ্জিন চালিত যানবাহন মহাসড়কে চলাচল করছে।

এগুলো বন্ধ করা হবে পুলিশ সুপার আশ্বাস দিরে অবরোধ প্রত্যাহার করা হয়।

খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন মৃধা জানান, বেলা ২টার দিকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

খুলনার পুলিশ সুপার মো. গোলাম রউফ খান জানান, নছিমন, করিমন, মাহেন্দ্র ও ভটভটিসহ স্যালো ইঞ্জিন চালিত যানবাহন মহাসড়কে চলাচল বন্ধ করার উদ্যোগ নেয়া হবে বলে আশ্বাস দেয়া হয়েছে।