চট্টগ্রামে ট্রাকচাপায় যুবক নিহত
চট্টগ্রামে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।
সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনায় নিহত শামীম মিয়া (২৭) সীতাকু- উপজেলার ভাটিয়ারি বাংলাবাজার এলাকার বাসিন্দা।
বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল ইমতিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে চট্টগ্রামগামী একটি খালি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর ট্রাক তুলে দেয়।
এতে গুরুতর আহত মো. আলমগীর (৪৫), মো. জাবেদ ও শামীমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন শামীম মারা যায়।
ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
