খুলনায় ট্রলারডুবি, একটি লাশ উদ্ধার
খুলনার বটিয়াঘাটা উপজেলায় ট্রলারডুবির পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো দুইজন।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের কাজীবাছা নদীর জলমা খেয়াঘাটে ট্রলারটি ডুবে গেলে তিনজন নিখোঁজ হন।
লাশ পাওয়া গেছে উপজেলার বিরাট গ্রামের কেফায়েত শেখের (৪৮)।
এছাড়া নিখোঁজ রয়েছেন একই গ্রামের সবুর ফকির (৫৫) ও তালবুনিয়া গ্রামের নুর আলী (৬০)।
যাত্রীদের মধ্যে অনেকে সাঁতরিয়ে কূলে ওঠেন এবং বাকিদের নৌকা নিয়ে উদ্ধার করা হয়।
স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চালানো হলেও এখনো ডুবুরিরা আসেনি।
এ ব্যাপারে বটিয়াঘাটা থানার উপ-পরিদর্শক শাহাদাৎ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে তিন-চার কিলোমিটার দূরে একটি লাশ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ রয়েছেন দুজন।
