টেকনাফে এক কেজি হেরোইন উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকাল ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং চেকপোস্টে এ অভিযানে কাউকে আটক করা যায়নি বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান জানান, ঢাকা থেকে টেকনাফগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
এ সময় বাসের ওই সিটে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, বলেন এই বিজিবি কর্মকর্তা।
