২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুভেচ্ছা সফর শেষে ফিরে গেল চীনের ‘আর্ক পীস’

ছয় দিনের শুভেচ্ছা সফর শেষে ফিরে গেল চীনা নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ‘আর্ক পীস’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 10:38 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

চট্টগ্রামে নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে ১০ হাজারেরও বেশি মানুষের বিনামূল্যে চিকিৎসা দেয়ার পর রোববার বিকালে এটি চীনের উদ্দেশে রওনা হয় বলে নৌবাহিনী জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আর্ক পীস’র  মিশন কমান্ডার রিয়ার এডমিরাল শেন হাও বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেন এবং চিকিৎসা দেয়ায় সহযোগিতার জন্য নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।

চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজটিকে বিদায় দেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এ বি এম সফিউল হক, নৌবাহিনীর চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডার কমডোর আখতার হাবিব।

চট্টগ্রাম জেটিতে অবস্থানরত নৌবাহিনীর বাদকদল বিদায় বেলায় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে।

চীনের হাসপাতাল জাহাজটি গত ১৯ অগাস্ট বাংলাদেশে এসেছিল।