২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে দুর্ঘটনায় নিহত ২

রাঙামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুর এলাকায় দুটি গাড়ির সংঘর্ষে দুইজন নিহত ও চার জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 08:56 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

রোববার বিকালে একটি খোলা জিপ গাড়ি (চাঁন্দের গাড়ি) ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

রাজস্থলী থানার ওসি ওহিদুল ইসলাম সরকার জানান, বিকাল ৫টার দিকে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া থেকে চাল বোঝাই একটি জিপ গাড়ি রাজস্থলী সদরে যাচ্ছিল।

“জিপটি ৫নং ইসলামপুরে পৌঁছোলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।”

এতে ঘটনাস্থলেই মংমনু মারমা (৬১) ও ধমনী তংচংগ্যা (৩০) নিহত হয় বলে জানান ওসি।

আহতদেরকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।