২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেলের ১৫ শতক জমি উদ্ধার

অবৈধ দখলে থাকা রেলওয়ে পূর্বাঞ্চলের প্রায় ১৫ শতক জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 08:18 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

রোববার বিকালে নগরীর ষোলশহর এলাকায় রেল লাইনের দুই পাশে অবৈধ দখলে থাকা এসব জমি উদ্ধার করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ।

অভিযানে অংশ নেয়া পূর্ব রেলের ভূ-সম্পদ কর্মকর্তা আব্দুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ১৬ বছর আগে ১৮টি দোকান বরাদ্দ দেয়া হয়। পরে বরাদ্দ নেয়া ওই সব দোকানসহ আশেপাশের জমি জোর করে দখলে নেয় এক দল লোক।

“এ নিয়ে রেলওয়ের পক্ষ থেকে মামলা করা হয়। উচ্চ আদালতের আদেশের পর রোববার উচ্ছেদ অভিযান চালানো হয়,” বলেন তিনি।

বারী জানান, দখল করা জমিতে প্রায় ৭০টি বসত ঘর নির্মাণ করা হয়। অভিযানে সব দোকান ও ঘর উচ্ছেদ করা হয়।