২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 10:50 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শনিবার সন্ধ্যা ৬টার দিকে সিইপিজেড মোড় সংলগ্ন ব্যারিস্টার সুলতান আহম ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মোহাম্মদ কামাল (২৭) নগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় ধুমপাড়া এলাকার আবুল খায়েরের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কামালকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই দিন চট্টগ্রামে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও আরো পাঁচজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।