২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে বন্দুক উদ্ধার, যুবক গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালী উপজেলায় দেশে তৈরি একটি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 07:22 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শুক্রবার বিকালে গ্রেপ্তার মোহাম্মদ উল্লাহ (৩৮) উপজেলার কালামারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার চান মিয়ার ছেলে।

মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, বিকাল ৩টার দিকে পুলিশ কালারমারছড়ার গোদারপাড়া পাহাড়ি এলাকায় এ অভিযান চালায়।

মোহাম্মদ উল্লাহ সন্ত্রাসী খলিল বাহিনীর খলিলের ছোট ভাই। তার বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা রয়েছে বলে তিনি জানান।