২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

প্রাইভেট পড়তে গিয়ে বুধবার রাতে বরগুনার আমতলী পৌর শহরে এক ছাত্রী ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 07:21 PM

Updated : 25 Apr 2022, 07:09 PM

আমতলী থানা পুলিশ রাতেই ঘটনায় জড়িত সন্দেহে শিক্ষক সোনাউঠা গ্রামের ইমরানকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে আমতলী থানায় মামলা দায়ের করেছে।

মামলার বরাত দিয়ে আমতলী থানার ওসি শামসুল হক জানান, রাত আটটার দিকে শিশুটি স্থানীয় একটি স্কুলে পড়তে যায়। তখন বিদ্যুত চলে গেলে দোতলায় নিয়ে ওই শিক্ষক শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।

পরে শিশুটির চিৎকারে লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

ওসি শামসুল হক জানান, বৃহস্পতিবার শিশুটি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দিয়েছে।

“অভিযুক্ত শিক্ষক জবানবন্দীতে অপরাধের কথা স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেছেন।”

বিদ্যালয়টির পরিচালক আশশাকুর ফিরোজ জানান, অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।