২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পাবনার একটি আদালত।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 05:14 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে পাবনার বিশেষ জজ (দায়রা জজ) অমূল্য কুমার সরকার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সাঁথিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মোজাম (৫০), মাহাতাব উদ্দিন (৪৫), আফতাব উদ্দিন (৫৫), আলতাব ওরফে কালু (৬০) এবং আশরাফ আলী (৫৭)।

এ ছাড়াও দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

সংশ্লিষ্ট আদালতের বিশেষ কৌঁসুলি আব্দুস সামাদ খান রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোবিন্দপুর গ্রামের ইব্রাহিম হোসেনকে ২০০৩ সালের ১৩ এপ্রিল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় নিহতের বড় ভাই ময়নাল হোসেন বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।