মিশরে ২ বাংলাদেশি আটক
মিশরে সংঘাতের মধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই বাংলাদেশি আটক হয়েছেন।
আফ্রিকার এই দেশটিতে গত এক সপ্তাহজুড়ে রক্তক্ষয়ী সংঘাতের পর জরুরি অবস্থা চলছে, সান্ধ্য আইন জারির পর নিরাপত্তা বাহিনী ধড়পাকড়ও চালাচ্ছে।
নিরাপত্তা বাহিনীর অভিযানে সোমবার দুই বাংলাদেশি আটক হয়েছেন বলে মঙ্গলবার নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক শামীম আহসান।
আটক দুজনের মধ্যে একজনের নাম নাসিরউদ্দিন, তিনি শ্রমিক। অন্যজনের নাম বেলায়েত, তিনি ছাত্র।
তাদের মুক্তির জন্য কায়রোয় বাংলাদেশ দূতাবাস চেষ্টা চালাচ্ছে বলে শামীম আহসান জানান।
গত কয়েক বছর ধরে অস্থিতিশীল মিশরে কত সংথ্যক বাংলাদেশি রয়েছেন, তার সরকারি হিসাব পাওয়া না গেলেও ধারণা করা হয় এই সংখ্যা ১০ হাজার।
মিসরে অবস্থানরত সব বাংলাদেশিকে সাবধানে চলাফেরার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত কয়েক বছর ধরে অস্থিরতা চলছে আরব রাষ্ট্র মিশরে। ২০১০ সালে জনবিক্ষোভে ক্ষমতা ছাড়তে বাধ্য হন হোসনি মুবারক। এরপর সংবিধান পরিবর্তন করে নির্বাচনের পর মুরসি ক্ষমতায় এলেও অসন্তোষ চলছিল।
