২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের ভিসা ১১ দিন বন্ধ

মিশরের ক্ষমতা নিয়ে সংঘর্ষে কয়েকশ মানুষের প্রাণহানির মধ্যে নিরাপত্তার কারণ দেখিয়ে ১১ দিন ভিসা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির দূতাবাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 10:08 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

২০ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত দূতাবাসের কনস্যুলার বিভাগ বন্ধ থাকবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

তবে ভিসা কার্যক্রম বন্ধ থাকলেও অন্যান্য কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চলবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “কিছু নিরাপত্তাজনিত কারণে ২০ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত ১১ দিন দূতাবাসের কনস্যুলার বিভাগ বন্ধ থাকবে।”

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসীর সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে শত শত মানুষের প্রাণহানি ঘটছে।

মুরসী নেতৃত্বাধীন ব্রাদারহুডের শীর্ষ নেতারাসহ কর্মী-সমর্থকরা কায়রোর রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।