সদরঘাটে দুই লঞ্চের চাপায় নৌকার মাঝির মৃত্যু
ঢাকার বুড়িগঙ্গা নদীতে দুই লঞ্চের মধ্যে চাপা পড়ে এক মাঝি নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম মনির হোসেন (২৯)। তাকে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে সদরঘাট এলাকায় নৌকা নিয়ে নদী পার হওয়ার সময় দুটি লঞ্চের মধ্যে পড়ে মনিরের নৌকাটি ভেঙে যায়।
আঘাত পেয়ে নদীতে তলিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজন মনিরকে উদ্ধার করে হাসপাতালে আনে।
নিহত মনিরের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। থাকতেন কেরানীগঞ্জের খেজুরবাগে।
