২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 03:23 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান জানান, সোমবার গভীর রাতে কৈগাড়ী পশ্চিমপাড়ায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন এলাকার আবুল হোসেনের ছেলে মামুনুল হক (৩৪), ফুলতলা পুর্বপাড়ার আফসার আলীর ছেলে মাহমুদুল ইসলাম (৩৮) ও সদরের আশকোলা পশ্চিমপাড়ার মন্টু মোল্লার ছেলে সুমন মোল্লা (৩৫)।

শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম জানান, কৈগাড়ী পশ্চিমপাড়ায় মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।

আটকদের দেহ তল্লাশি করে নয়টি ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।