২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামে একটি বেসরকারি মেডিকেল কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 03:19 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

নিহত নিহার নিগার নোভা (২০) বেসরকারি মেডিকেল কলেজ ইউএসটিসির প্রথম বর্ষের শিক্ষার্থী।

খুলশী থানার এসআই লোকমান হোসেন জানান, সোমবার ভোরে নগরীর ফয়’স লেক এলাকার হিলটপ ভবনের বাসা থেকে নোভার লাশ উদ্ধার করা হয়।

তিন জন বান্ধবীর সঙ্গে নোভা ওই বাসায় ভাড়া থাকতেন বলে জানান তিনি।

এসআই জানান, নোভার বাবা জহির আহমেদও একজন চিকিৎসক। তাদের গ্রামের বাড়ি চকোরিয়ায়।

পুলিশ কর্মকর্তা লোকমান বলেন, নোভা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নিহতের চাচা মো. শহীদুল্লাহ বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন বলে জানান তিনি।