২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে দুটি মন্দিরের প্রতিমা ভাংচুর

লালমনিরহাট পৌরসভার পুরাতনপাড়া এলাকায় দুটি মন্দিরের ১২টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 06:22 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

রোববার রাতের কোনো এক সময় এলাকার মনসা ও বিষ্ণু মন্দিরে এ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার দুপুরে লালমনিরহাট পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও সদর থানার ওসি মো. জমির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওমি মো. জমির উদ্দিন জানান, দুর্বৃত্তরা মন্দির দুটির তালা ভেঙ্গে ভেতরে ঢুকে মনসা মন্দিরের ৯টি ও বিষ্ণু মন্দিরের তিনটি প্রতিমা ভাংচুর করেছে।

এছাড়াও দুর্বৃত্তরা মন্দিরের দানবাক্স ও পিতলের তৈরি পূজার সামগ্রী নিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

মন্দির দুটির সেবায়েত নিশীকান্ত বর্মনের স্ত্রী সুরোবালা বর্মন বলেন, তিনি সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে প্রতিমা ভাংচুর দেখতে পান। পরে লোকজনকে জানান।