২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে অটোচালককে হত্যা, গ্রেপ্তার ২

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক অটোচালককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 03:12 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

রোববার রাতে উপজেলার কুসুমপুর নওপাড়া রাস্তায় খিলগাঁও সেতুর নীচ থেকে আবুল হোসেনের লাশ উদ্ধার করে। সেতুর উপরেই ছিল তার অটোরিকশাটি।

আবুল হোসেন (৪৫) ইছাপুরার নান্নু শেখের ছেলে।

সোমবার দুপুরে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে আবুল হোসেনের দুই নিকটাত্মীয়কে গ্রেপ্তার করেছে।

এরা হলেন, ইছাপুরা গ্রামের মো. শাহজাহান (৪৮) এবং তার ছেলে মনির হোসেন।

এ ব্যাপারে নিহতের ছেলে আসলাম শেখ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার বরাত দিয়ে সিরাজদিখান থানার ওসি মো. আবুল বাসার জানান, পারিবারিক সম্পত্তির ওয়ারিশ নিয়ে অটোচালক আবুল হোসেন ও তার বোন-ভাগিনাদের সঙ্গে একই গ্রামের শাহজাহানের বিরোধ ছিল।

৩-৪ দিন আগেও আবুল হোসেনকে হত্যার হুমকি দেয় বাবা ও ছেলে। এ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ওসি জানান, লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।