২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক ভবন নির্মাণে পরামর্শক নিয়োগ

সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের (সড়ক ভবন) নকশা প্রণয়ন ও নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক নিয়োগের একটি চুক্তি সই করেছে যোগাযোগ মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 09:36 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তেজগাঁও সওজ কেন্দ্রীয় ওয়ার্কশপ এলাকায় নির্মিত হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয় (সড়ক ভবন)।

তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠানে সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে প্রধান প্রকৌশলী মো. আমিনুর রহমান লস্কর এবং পরামর্শক প্রতিষ্ঠান বিডিসি’র পক্ষে প্রকৌশলী মো. শাহজাহান গাজী ও স্থপতি ড. মোহাম্মদ মাসুম ইকবাল চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তির অধীনে পরামর্শক প্রতিষ্ঠান আগামী চার মাসের মধ্যে সওজ-এর প্রধান কার্যালয় ভবনের মাস্টারপ্ল্যানসহ ভবনের নকশা ও দরপত্র দলিল প্রস্তুত করবে।

এশীয় উন্নয়ন ব্যাংক সহায়তাপুষ্ট সাসেক রোড কানেকটিভিটি প্রকল্প জয়দেবপুর-এলেঙ্গা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক ভবনের নির্মাণকাজ সম্পন্ন হবে। সওজ-এর তেজগাঁও কম্পাউন্ডে প্রায় আট একর জায়গায় এ ভবন নির্মিত হবে।