শ্রীমঙ্গলে জিপ দুর্ঘটনায় নিহত ২
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জিপ দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হন আটজন।
রোববার দুপুরে এ দুর্ঘটনায় নিহতরা হলেন জিপের চালকের সহকারী অজয় বোনার্জি (৩০) এবং যাত্রী ফরিদ মিয়া (৬৫)।
আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ বলেন, হরিণছড়া থেকে একটি যাত্রীবাহী জিপ শ্রীমঙ্গল যাচ্ছিল।
বেলা ১২টার দিকে কালীঘাট রোডের জালালাবাদ গ্যাস অফিসের সামনে জিপটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে নিহত হন চালকের সহকারী অজয়। হাসপাতালে নেয়ার পর ফরিদ মিয়ার মৃত্যু হয়।
আহতরা হলেন চম্পা আক্তার (২১), পাংখাট (৩০), ক্লারসেন (২৮), প্রিটোরিয়া (২০), এলারেট জুস (২০), সাজ্জাদ (২৫), লালন (২৫) ও আব্বাস (২৬)।
নিহত অজয় হরিণছড়া চা বাগানের রাজু বোনার্জির ছেলে এবং ফরিদ মিয়া কমলগঞ্জের আদমপুরের বাসিন্দা।
