স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
পারিবারিক কলহের জেরে কিশোরগঞ্জের হোসেনপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান হোসেনপুর থানার ওসি মীর মোশারফ হোসেন।
প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক কলহের জেরে গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঝর্না আক্তারকে (৪০) হত্যা করে পালিয়ে গেছেন তার স্বামী আবদুল জব্বার।
ময়নাতদন্তের জন্য লাশ আনা হয়েছে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে।
পালাতক জব্বারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন ওসি।
