২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরী থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2013, 06:51 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

নিহত ইকবাল (২৭) বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার মোহাম্মদ সেকান্দারের পুত্র।

শুক্রবার দুপুরে কালামিয়া বাজার এলাকাসংলগ্ন একটি কমিউনিটি সেন্টারের পেছন থেকে তারা লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন।

ওসি মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গলাকাটা অবস্থায় ঘটনাস্থলে তার মৃতদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে বেলা সোয়া একটার দিকে লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।