২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কানে ইয়ারফোন, ট্রেন কেড়ে নিল প্রাণ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় কানে ইয়ারফোন দিয়ে গান শোনার সময় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 06:12 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

বুধবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের ফতুল্লার পাগলা বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের (৪৩) পরিচয় শনাক্ত করা যায়নি।

রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস জানান, দুপুর সোয়া ১২টার দিকে নারায়ণগঞ্জ স্টেশন থেকে কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

ওই ব্যক্তি বড়ইতলা এলাকায় কানে ইয়ারফোন দিয়ে রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফলে ট্রেন হুঁইসেল দিলেও তিনি শুনতে পাননি।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।