২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যুবক খুন, দুই বন্ধু আটক

সাভারের ব্যাংকটাউন এলাকায় মঙ্গলবার রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 02:56 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

এ ঘটনায় জড়িত সন্দেহে বুধবার সকালে তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। 

নিহত রাশেদ শেখ (৩২) কর্ণপাড়া মহল্লার আলাউদ্দিন শেখের ছেলে।

আটকরা হলেন সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লার রবিউল ইসলাম (৩০) ও বাতেন (২৪)।

সাভার মডেল থানার এসআই রিপন বালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত ও আটক দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। মধ্যরাতে তারা ব্যাংক টাউনের কাঁচাবাজারের সামনে নেশাদ্রব্য খাওয়ার সময় ঝগড়া শুরু হয়।

এক পর্যায়ে রবিউল ও বাতেন চাপাতি দিয়ে বুকে ও গলায় কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথেই রাশেদের মৃত্যু হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ও বাতেন হত্যার কথা স্বীকার করেছেন বলে এসআই জানান।