২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন অধ্যক্ষ পেল বিএম কলেজ

বরিশালের সরকারি বিএম (ব্রজমোহন) কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়েছেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ ফজলুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 08:08 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অধ্যাপক শংকর চন্দ্র দত্ত সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

গত ৩০ জানুয়ারি বরিশালের চাখারে সরকারি ফজলুল হক কলেজের অধ্যক্ষ শংকর দত্তকে বিএম কলেজের অধ্যক্ষ পদে বদলি করে শিক্ষা মন্ত্রণালয়।

ওই দিন একই আদেশে বিএম কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাসকে খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে বদলি করা হয়।

ননী গোপালকে বদলির আদেশের পর কলেজ ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা ওই আদেশ বাতিলের দাবিতে আন্দোলন করে।

ছাত্রলীগ নেতাকর্মীদের আন্দোলনের মধ্যেই গত ১২ ফেব্রুয়ারি শংকর চন্দ্র বিএম কলেজে যোগ দিতে গিয়ে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাদের হাতে লাঞ্ছিত হন।

পরবর্তীতে গত ১৪ ফেব্রুয়ারি শংকর দত্ত এবং ননী গোপাল দাসের বদলির আদেশ বাতিল করে তাদের ওএসডি করা হয়।

ওই সময় কোতোয়ালি মডেল থানায় শংকর দত্তের লিখিত অভিযোগের পর গত ১৩ ফেব্রুয়ারি চার যুবককে পুলিশে দেন বরিশালের তৎকালীন মেয়র শওকত হোসেন হিরন।

পুরনো খবর:

বিএম কলেজ অধ্যক্ষ লাঞ্ছিত: আটক ৪