ত্বকী হত্যা: লিটন আবার হেফাজতে
নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় ইউসুফ হোসেন লিটনকে আবারো জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নিয়েছে র্যাব।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম যাবিদ হোসেন এ আদেশ দেন।
লিটন এ মামলায় গত ২৯ জলাই ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
র্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম জানান, ত্বকী হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে লিটনকে হেফাজতে নেয়ার আবেদন করা হয়। র্যাব ১২ দিনের হেফাজতের আবেদন করেছিল। আদালত ৭ দিনের আবেদন মঞ্জুর করেছে।
এর আগে গত বুধবার নারায়ণগঞ্জে ত্বকী হত্যার ঘটনায় জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানের কার্যালয়ে অভিযান চালিয়ে একটি রক্তমাখা প্যান্টসহ বিভিন্ন জিনিস উদ্ধার করে র্যাব।
এ সময় আজমেরির মালিকানাধীন উইনার ফ্যাশনসের কার্যালয় থেকে দারোয়ানসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়।
ফাইল ছবি
এরপর ১৮ মার্চ শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, যুবলীগ নেতা পারভেজ, জেলা ছাত্রলীগসহ সভাপতি রাজীব দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সালেহ রহমান সীমান্ত ও রিফাতকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে একটি অবগতিপত্র দেন তিনি।
তার অভিযোগ, আজমেরির অফিসেই ত্বকীকে আটকে রেখে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এই ‘টর্চার সেলে’ ত্বকী ছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতনের মাধ্যমে মোটা অংকের টাকা চাঁদা আদায় করা হতো।
নারায়ণগঞ্জের ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ গত মার্চ মাসে ওসমান পরিবারের পাঁচটি ‘নির্যাতন কেন্দ্রের’ একটি তালিকা জেলা পুলিশ সুপারের কাছে হস্তান্তর করে, যেখানে আজমেরির কার্যালয়ের কথাও বলা হয়।
ত্বকী হত্যা মামলা প্রথমে পুলিশের হাতে থাকলেও পরে আদালতের আদেশে তদন্তভার র্যাবকে দেয়া হয়।
