নারায়ণগঞ্জে নারী পোশাককর্মীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক নারী পোশাককর্মীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কাঁচপুর থেকে লাকী আক্তারের (২৫) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতার মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত লাকী ওপেক্স-সিনহা গার্মেন্টের অপারেটর। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী রেজাউল করিম।
এলাকবাসীর বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান, গত ১৭ জুলাই কাঁচপুর ওপেক্্র-সিনহা গার্মেন্টস শ্রমিক রেজাউল করিমের সঙ্গে লাকী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তারা কাঁচপুর লিটন মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
রোববার রাতে লাকীর সঙ্গে রেজাউলের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে লাকীকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যান রেজাউল।
সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে মামলা দায়েরো প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
