২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে ১৭ কর্মকর্তার দপ্তর বদল

দুই অতিরিক্ত সচিব, নয় যুগ্ম-সচিবসহ প্রশাসনের ১৭ কর্মকর্তার দপ্তর বদল হয়েছে। এদের মধ্যে ওএসডি করা হয়েছে দুই জনকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 09:59 PM

Updated : 23 Aug 2022, 06:37 PM

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।

এদের মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. হুমায়ুন কবির খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ওই পদে ওএসডি অতিরিক্ত সচিব শরাফ উদ্দিন আহমেদকে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনশী শাহাবুদ্দিন আহমেদকে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত এবং পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব এস এম শিবলী নাজিরকে ওএসডি করা হয়েছে।

অন্যদিকে ওএসডি যুগ্ম-সচিব মো. আশরাফুল ইসলামকে সরকরি আবাসন পরিদপ্তরের পরিচালক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম-সচিব মো. ওবাদুল হককে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক এবং ওএসডি যুগ্ম-সচিব মো. সাইফুল ইসলামকে একটি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসাবে বদলি করে পৃথক আদেশ জারি করা হয়েছে।

ওএসডি যুগ্ম-সচিব মো. খলিলুর রহমান ও ন্যাশনাল ল্যান্ড জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল হাইকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে বদলী ছাড়াও বুধবার চার সহকারি কমিশনার, একজন সিনিয়র সহকারি কমিশনার এবং একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর বদল করে পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।