চাঁদার দাবিতে সওজ কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি
রাজশাহীর সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তার কাছে ‘বড় অঙ্কের’ চাঁদা চেয়ে তার মুঠোফোনে ফোন করেছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।
বুধবার দুপুরে নগরীর রাজপাড়া থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সোহরাব হোসেন নামের ওই কর্মকর্তা।
তিনি বলেন, দাবিকৃত টাকা না দিলে আমাকে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছে তারা।
নগরীর রাজপাড়া থানার ওসি এ বি এম রেজাউল করিম বলেন, সোমবার দুপুর ২টা ৩২ মিনিটে কে বা কারা তার মোবাইল ফোনে কল করে বিপুল অঙ্কের টাকা চাঁদা দাবি করে।
হুমকির পর নিরাপত্তাহীনতায় ‘চরম’ আতঙ্কিত দিন কাটাচ্ছেন বলে জানান সোহরাব।
