গাজীপুরের হোটেল মালিকসহ ১৭ জন গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈর বাজারের একটি আবাসিক হোটেল থেকে এর মালিকসহ ১৭ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডায়মন্ড হোটেলে অভিযান চালানো হয় বলে পুলিশ জানায়।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, ডায়মন্ড হোটেলের মালিক নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মাসুরাগান্ধা গ্রামের শহীদুল্লাহর ছেলে মো. সোলায়মান (৩০)।
আসামাজিক কার্যকলাপের অভিযোগে তরুণ-তরুণীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি ওমর ফারুক।
