গাজীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে উপজেলার সাহাবাজপুর এলাকা থেকে ওই যুবকের (৩২) লাশ উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে ওই যুবককে ফেলে রেখে গেছে।
“তার গায়ে নীল রংয়ের লুঙ্গি ও সাদা-কালো ডোরাকাটা গেঞ্জি রয়েছে। মাথায়, গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে।”
এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
