নিরবচ্ছিন্ন বিদ্যুতের তাগিদ দিলেন ডিসিরা
রমজান ও ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন জেলা প্রশাসকরা।
বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এ কথা জানান।
তিনি বলেন, “সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা করছে। আমরা জেলা প্রশাসকদের এ বিষয়ে আশ্বস্ত করেছি।”
জেলা প্রশাসকরা বিদ্যুৎ বিতরণ, ব্যবস্থাপনা ত্রুটি নিয়েও কথা বলেছেন বলে জানান তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
কার্য অধিবেশনে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. শাজাহান মিয়া উপস্থিত ছিলেন।
