২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাসচাপায় কিশোর নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১০ জন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 06:11 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বাসস্ট্যান্ডের নারাঙ্গাই এলাকার এ ঘটনায় নিহত সুমন হোসেন (১৬) সদর উপজেলার জয়রা গ্রামের আজম আলীর ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৪টার দিকে নারাঙ্গাই এলাকায় থেমে থাকা একটি ট্রাকের পেছনে সুমন দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী সাউদিয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন নিহত হয়।

এ ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।