২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ৫শ’ গুলিসহ যুবক আটক

খুলনা নগরীতে গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 11:32 AM

Updated : 23 Aug 2022, 11:14 AM

বুধবার ভোরে সুন্দরবন কলেজ এলাকা আটক নজরুল ইসলাম (৩২) পাইকগাছা উপজেলার গড়ইখালী গ্রামের কেয়ামুদ্দীন সরদারের ছেলে। 

খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ জানান, ভোরে পুলিশের একটি টহল দল নজরুলকে তল্লাশি করে তার কাছে থাকা ৫শ’ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে।

সুন্দরবনের বনদস্যু বাহিনীগুলোর সঙ্গে নজরুল সম্পৃক্ত বলে ধারণা করছে পুলিশ।

তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বলেন ওসি।