শাহ নওয়াজই রাকাব চেয়ারম্যান
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য পুনঃনিয়োগ দেয়া হয়েছে ড. এম শাহ্ নওয়াজ আলিকে।
মঙ্গলবার রাকাবের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ সালাহ উদ্দিন গাজী এ তথ্য নিশ্চিত করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক শাহ্ নওয়াজ এর আগেও তিন বছর রাকাব পরিচালনা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
আবদুল্লাহ সালাহ উদ্দিন বলেন, মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক নওয়াজ আলিকে চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ দেয়ার কথা জানানো হয়।
এর আগে ২০১০ সালের ২২ জুলাই থেকে ২০১৩ সালের ২১ জুলাই পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন বলে সালাহউদ্দিন জানান।
