২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী আটক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় স্ত্রীকে খুন করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 02:53 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

মঙ্গলবার সকালে আদাবাড়িয়া গ্রাম থেকে আব্দুল জাব্বারের স্ত্রী ছাপাতননেছা ছাপার (৫৫) লাশেউদ্ধার করে পুলিশ।

এরপর আব্দুল জাব্বারকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।  

দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধ নিয়ে সোমবার গভীর রাতে জাব্বার তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা শেষে বাড়ির পাশে বাঁশ ঝাড়ে ফেলে রাখে।

জাব্বারকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে বলে মনে হচ্ছে।

লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।