২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চিংড়িচাষিকে হত্যার চেষ্টা

বাগেরহাট শহরে এক চিংড়িচাষিকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 02:48 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

রোববার রাতে খারদ্বার এলাকা এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

আহত সোহাগ মোল্লা (৩৫) শহরের খারদ্বার এলাকার বাসিন্দা। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবীর চৌধুরী বলেন, দেশি আগ্নেয়াস্ত্র দিয়ে একটি বন্দুকের গুলি ছোড়া হয়েছে বলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।

সোহাগ মোল্লার ছোট ভাই মোল্লা সুজাউদ্দিন জানান, রাত ১১টার দিকে বাড়িতে রাতের খাবার খাওয়ার সময় খাচ্ছিলেন। এ সময় জানালা দিয়ে এক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুলিটি তার ডান কানে আঘাত করে চলে যায়।