২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি সাংবাদিক সমিতির চাবি ফেরত দিয়েছে ছাত্রলীগ

উপাচার্যের সাথে দেখা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতিতে লাগানো তালার চাবি ফেরত দিয়েছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 09:27 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

পরে প্রক্টরের উপস্থিতিতে বিকাল সাড় ৪টার দিকে সমিতি কার্যালয়ের তালা খোলা হয়।

শুক্রবার চবি ছাত্রলীগ কর্মীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনার খবর প্রকাশ করায় চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিযুষ কান্তি বর্মণের অনুসারী ছাত্রলীগ কর্মীরা শনিবার বেলা পৌনে ১টার দিকে তালা লাগিয়ে দেয় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে।

পরে সাংবাদিকরা প্রক্টরকে বিষয়টি অবহিত করেন। তবে তারপরও চাবি ফিরে বিকাল ৪টার দিকে ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে উপাচার্য (ভিসি) অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সাথে দেখা করেন চবিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

তার আগেই ভিসির সাথে সাক্ষাত করেন পিযুষ। ভিসি’র দপ্তর থেকে বের হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগসহ প্রক্টরের কাছে তালার চাবি ফেরত দেয় পিযুষ।

লিখিত অভিযোগে পিযুষ চবিতে কর্মরত সাংবাদিকরা ‘হলুদ সাংবাদিকতার’ সাথে জড়িত বলে অভিযোগ করেন।

তিনি বলেন, “শুক্রবারের ঘটনায় তিনি জড়িত না থাকার পরও সাংবাদিকরা তাকে জড়িয়ে ‘মিথ্যা’ সংবাদ পরিবেশন করেছে যাতে তিনি সামাজিকভাবে হেয় হয়েছেন।” 

এদিকে সাংবাদিকরা ভিসি’র সঙ্গে দেখা করে শাস্তি দাবি করলে মীমাংসার প্রস্তাব দেন পিযুষ।

পুরনো খবর:

চবি সাংবাদিক সমিতিতে ছাত্রলীগের তালা