চাঁদপুরে যুবদলের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ
যুবদলের কমিটি গঠন নিয়ে চাঁদপুর শহরে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
শনিবার দুপুরে শুরু হয়ে সংঘর্ষ বিকাল পর্যন্ত চলে। দীর্ঘ সময় চেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এই ঘটনায় পাঁচ জনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, দুপুরে পুরানাবাজার ১নং ওয়ার্ড যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কমিটি থেকে বাদপড়া নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং বসতঘরে হামলা চালানো হয়।
পরে পুলিশ গিয়ে কয়েকঘণ্টার চেষ্টায় পরিস্থিতি শান্ত করে।
