২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে আধা কেজি স্বর্ণসহ একজন আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ এবং প্রচুর ইলেকট্রিক সামগ্রীসহ একজনকে গ্রেপ্তার করেছে আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 10:08 AM

Updated : 23 Aug 2022, 11:12 AM

তার নাম মিজানুর রহমান রিপন (৩২)। তার কাছে আধা কেজি স্বর্ণ, বিভিন্ন কোম্পানির শতাধিক ক্যামেরা, মোবাইল সেট ও নয়টি ল্যাপটপ পাওয়া যায়।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রিপন ঢাকায় আসেন।

ওই সব মালামাল নিয়ে কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে আটক করা হয়।

রিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।