২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁতার শিখতে গিয়ে নারী কনস্টেবলের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরে সাঁতার শেখার সময় এক নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 10:53 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বুধবার রূপগঞ্জ থানা পুকুরে এই দুর্ঘটনায় মৃত সাবিয়া সুলতানা (২১) নরসিংদীর শিবপুর উপজেলার নন্দীরগাঁও এলাকার আব্দুল সোবহানের মেয়ে। তার পুলিশ সদস্য নম্বর (১৪৬১)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান বলেন, দুপুর পৌনে ২টার দিকে থানার সামনের পুকুরে টিউব দিয়ে সাঁতার শিখছিলেন সাবিয়া।

হঠাৎ হাত থেকে টিউবটি ছুটে গেলে তিনি পানিতে তলিয়ে যান। অন্য পুলিশ সদস্যরা পুকুরে টিউবটি ভাসতে দেখে খোঁজাখুঁজি শুরু করেন।

১০ মিনিট খোঁজাখুজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক।