২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি সীমান্ত থেকে দুটি পিস্তল উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্ত থেকে গুলিসহ দুটি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 09:35 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বুধবার অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবি হিলি বিওপি ক্যাম্পের সুবেদার ইউনুস আলী।

তিনি বলেন, বুধবার বেলা সাড়ে ১১টায় হিলির দক্ষিণ বাসুদেবপুর জামে মসজিদের পাশ থেকে ৬ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।

এর আগে বুধবার ভোরে হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক রাউন্ড গুলিসহ আরেকটি পিস্তল উদ্ধার করা হয়।

তবে, এ সময় কাউকে আটক করতে পরেনি বিজিবি।