মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক কক্সবাজারে
অবৈধ উপায়ে সাগরপথে মালয়েশিয়াগামী যাত্রী ও দালালসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার টেকনাফের হ্নীলার জাদিমুরা এলাকা থেকে তাদের আটক করা হয় বলে কোস্ট গার্ড জানিয়েছে।
কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হাবিবুর রহমান বলেন, সকাল ৯টার দিকে দালাল মোহাম্মদ উল্লাহর বাড়ি ঘেরাও করে তাদের আটক করা হয়।
দালালের বিরুদ্ধে মামলা দায়ের করে আটকদের টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।
তিনি বলেন, মালয়েশিয়াগামী ছয় জনের মধ্যে দুইজন কিশোরগঞ্জের। আর বাকি চারজন এসেছেন নারায়ণগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর ও বরিশালের।
