কক্সবাজারে ১৩ শিবিরকর্মী আটক
কক্সবাজার সদর ও রামুতে শিবিরের ১৩ কর্মীকে আটক করেছে র্যাব।
হরতালে নাশকতার আশঙ্কায় রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
কক্সবাজার র্যাব-৭ এর কমান্ডার মেজর সরওয়ার-ই-আলম বলেন, মধ্যরাত থেকে সোমবার সকাল ১১টা পর্যন্ত চলা এ অভিযানে আট শিবির নেতা-কর্মীদের কাছ থেকে বিপুল জিহাদী বই এবং সিডি জব্দ করা হয়।
আটকরা হরতালে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা করছিল বলে জানান মেজর সরওয়ার।
জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের মানবতাবিরোধী মামলার রায় ঘোষণার দিন দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।
