অস্ত্রপচারের অপেক্ষায় এক দেহের দু’বোন
নাটোরে এক দেহ নিয়ে দুই বোনের জন্ম হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সোনালী বেগম (২২) যমজ শিশু দুটির জন্ম দেন।
দুপুরেই শিশু দুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনালী বেগমের অস্ত্রপচারকারী চিকিৎসক মাজেদুল ইসলাম বলেন, শিশু দুটির সবকিছু সচল রয়েছে। তবে তাদের আলাদা করা যাবে কি-না তা নিশ্চিত করে বলতে পারবেন বিশেষজ্ঞ সার্জন ও শিশু বিশেষজ্ঞ।
নাটোর সদর উপজেলার বড় ছাতনী গ্রামের ইসলাম হোসেন তার স্ত্রী সোনালী বেগমকে বুধবার সকালে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করান।
প্রাথমিক পরীক্ষায় যমজ শিশুর উপস্থিতি বুঝতে পেরে সোনালীর অস্ত্রপচারের সিদ্ধান্ত নেয়া হয়।
ডা. মাজেদ জানান, শিশু দুটির পেট সংযুক্ত, জরায়ু একটি, পা দুটি, হাত চরটি, বুক থেকে উপরের দিকে শিশু দুটি আলাদা।
জ্ঞান ফিরে আসার পর সোনালী বেগম সাংবাদিকদের জানান, এরাই তাদের প্রথম সন্তান। আল্লাহ যেন তার প্রথম সন্তানদের সুস্থ রাখেন।
