সম্মাননা পেলেন ২০ করদাতা
রাজশাহীতে সর্বোচ্চ করদাতার সম্মাননা দেয়া হয়েছে এ বিভাগের ২০ ব্যবসায়ীকে।
বুধবার সকালে জাতীয় মূসক দিবস উপলক্ষে মহানগরীর নানকিং দরবার হলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে করদাতাদের মধ্যে মূসক বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মূসক কর্মকর্তাদের মধ্যে সেবার মানসিকতার বিকাশ বিষয়ে কমিশনারেটের আওতাধীন বিশিষ্ট ব্যক্তি ও করদাতা ব্যবসায়ী সংগঠনের সঙ্গে মতবিনিময় হয়।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মারগূব আহমদ। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ, রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল ইসলাম ঠান্ডু প্রমুখ।
অনুষ্ঠানের আগে মহানগরীর আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তা নানকিং দরবার হলে শেষ হয়।
