রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি
সরকারের মাসিক বরাদ্দ (এমপিও) দেয়ার দাবিতে শেরপুরের শ্রীবর্দী উপজেলায় কর্মবিরতি করছেন শিক্ষকরা।
বুধবার সকালে শ্রীবর্দী শহীদ মিনারে এমপিওবঞ্চিত শিক্ষকদের পক্ষে রবিউল ইসলাম রুবেল এ কর্মবিরতির ঘোষণা দেন।
রবিউল ইসলাম রুবেল বলেন, এক বছর আগে সরকারি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ শিক্ষকরা পুলের অর্ন্তভুক্ত হন। পরবর্তীতে মেধারক্রম অনুসারে নিয়োগপ্রাপ্ত হয়ে এক বছর থেকে বিভিন্ন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি দেশের সকল রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পুল থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও ছাড়া হলেও শ্রীবর্দীতে নিয়োগপ্রাপ্ত ৩৬ জন শিক্ষকের এমপিও অদৃশ্য কারণে ছাড় করা হয়নি।
এর প্রতিবাদ এবং এমপিও ছাড়ের দাবিতে ৩৬ জন রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন।
