২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ডাকাতের হামলায় আহত ৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ডাকাতের হামলায় নারীসহ পাঁচ জন আহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2013, 07:20 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

সোমবার ভোররাতে মিরওয়ারিশপুর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী বেলাল হোসেন বাবলুর বাড়িতে ডাকাতি হয়।

বেলাল হোসেন বাবলু বলেন, রাত ৩টার দিকে ২০/২৫ জনের একদল ডাকাত ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা ও ৫টি মোবাইল ফোন সেটসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

তাদেরকে বাধা দিতে গেলে বেলাল হোসেন (৩৭), শাকিল হোসেন আরজু (২৮), স্বপন (৩০), কামরুল (৩২) ও রেশমা আক্তারকে (৩০) কুপিয়ে তারা আহত করে ডাকাতরা।

তাদের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন বলেন, “লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।”